অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মই ও বলদের জন্য প্রার্থনা - ফজলুল হক সৈকত

By Ashram | প্রকাশের তারিখ October 2, 2020 | দেখা হয়েছে : 1501
মই ও বলদের জন্য প্রার্থনা - ফজলুল হক সৈকত

কটা মই চাই আমার
আপনাদের সকলের কাছে অনুরোধ, তেমন একটা মইয়ের সন্ধান
পেলে জানাবেন নিচের নাম্বারে
তবে, ওই মইটা বাদ দিয়ে- গাছে তুলে মই টান-দেওয়া মইটা।
তল্লাবাঁশের মই হলেও আপত্তি নেই।

উঠতে উঠতে এতোটাই উপরে এসে গেছি আজ,
এখন আর চাইলেও লুঙ্গি-গোছা-করে লাফ দিয়ে নিচে
নেমে যেতে পারি না।
আর নামার কথা ভাবলেও নিচের দিকে দেখতে পাই
পাথরের মতো হাজার চোখের রাঙানি।

তবে, হ্যাঁ, কথা দিচ্ছি-
এবার যে-মইয়ের জন্য আমার বিনীত প্রার্থনা
সেটি পেয়ে গেলে, আর খাড়া করে রাখবো না ওটিকে-
শুইয়ে দেবো, আনোয়ার দাদা কিংবা মফিজ নানার
মৃত্যুর সময় রেখে-যাওয়া-জমিতে
বাবা আবুলের পছন্দের দুটো বলদ বেঁধে দেবো সামনে
আর মই দিয়ে মাড়িয়ে যাবো জমিতে-জমেওঠা সব ঢেলা
হয়তো বলদগুলোর জন্য কষ্ট হবে তখন
তবে, তাদের জন্যও থাকবে অনন্ত প্রার্থনা।

ফজলুল হক সৈকত
ঢাকা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.