অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

আবু আফজাল সালেহ এর কয়েকটি ছড়া

By Ashram | প্রকাশের তারিখ June 24, 2021 | দেখা হয়েছে : 921
আবু আফজাল সালেহ এর কয়েকটি ছড়া

বৃষ্টিমাথায় ছবি আঁকি
বৃষ্টি বাদল ভোরবেলাতে
দ্যাখো দ্যাখো খোলো আঁখি
কদম গাছে বৃষ্টিমাখা
হাজার রকম রঙিন পাখি।
কালো পাখি হলুদ পাখি
কত্তরকম ডাকাডাকি
পীত হলুদে লাল খয়েরি
শাখা পাখির ছবি আঁকি।

মিষ্টি মেয়ে
রূপকথার বই হাতে নিয়ে
হনহন হেঁটে পনপন শেষে
ওই যে দ্যাখো দ্যাখো চেয়ে
আহা, কী যে মিষ্টি মেয়ে।

বেণির ঝুঁটি উড়ে যেন
ফুলে ফুলে রঙিন
দুকানে দুলছে দুল বর্ণিল
করে চিক্ চিক্ ঝিলমিল।

আমাদের রাজধানী
ই যে ঢাকা
নয় তো ফাঁকা
রাস্তা মোড়ে গাড়িজট
কোলাহলে মানুষজট।
কারখানার কালোধোঁয়া
দূষিত জল আলো ছোঁয়া।

এখানে নেই তেমন ভূমি
সবুজ খুঁজে হয়রান তুমি
সকাল বিকাল ও সাঁঝরাতে
ব্যস্ত সবাই ঠিক মাঝরাতে।

এই তো আমাদের রাজধানী
মানুষজন খুব সাবধানী।

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, চুয়াডাঙ্গা।

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.