অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

যখন থাকবো না - সিদ্দিকা ফেরদৌস তরু

By Ashram | প্রকাশের তারিখ November 28, 2020 | দেখা হয়েছে : 839
যখন থাকবো না - সিদ্দিকা ফেরদৌস তরু

জ ভীষণ একা লাগছে  ভীষণ একা
কোথাও কেউ নেই
আছে শুধু সারাটা বাড়ি জুড়ে
সেই এক অদ্ভুত নিস্তব্ধতা। 
মাঝে মাঝে ডেকে উঠছে অজ্র দম্ভোলি 
এক অজানা ভয়ে কুকড়ে রয়েছে দুলালি। 
মনে কেন জানি এক্অরাশ শংকাদর
ভয় পাসনে এটাই জীবন, বলছে অন্তর। 
আমার একাকিত্ব জীবন তরঙ্গিণীর মতো 
জানিনা কোথায় গিয়ে ভিড়বে মোর তরী,
হয়তো তখন থাকবো না
তোমার অনেক মনে পড়বে, 
হয়তো ভাববে আমি ছিলাম 
অনেক আপন তোমারী।
মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে 
করলে কেন ভনিতা? 
কখনোই বুঝনি তুমি 
আমার প্রেমের গভীরতা। 

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.