অটোয়া, রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

আষাঢ়ের গল্প - শুভ আহমেদ

By Ashram | প্রকাশের তারিখ January 18, 2020 | দেখা হয়েছে : 1245
আষাঢ়ের গল্প - শুভ আহমেদ

বৃষ্টি দেখলেই - তোমার মাঝে যেতে ইচ্ছে করে লোপা!
অথচ, সে চাঁদ ডুবে গ্যাছে অনেক আগেই। যে চাঁদ ছিল

তোমার ছেলে এখন আমার বন্ধু ভীষণ। দেখা হয়ে যায়
প্রতিদিন, ফরাসি মদের পেয়ালায় একই টেবিলে - প্রত্যহ

মদ খেলে, সে প্রেমিকার কথা ভুলে যায়; মনে করে
তোমার কথা। সে আমায় গল্প শোনায় - তোমার গল্প।

তারপর আমরা কাঁদি কিছুক্ষণ। গল্প শেষে আমি তাকে
একটা গান শোনাই - "ইউ ফিল আপ মাই সেনসেস"

আর সেও মাত্র একটি গানই জানে - "আমার স্বপ্ন
গুলো কেনো এমন স্বপ্ন হয়"। আমি তোমায় খুঁজে পাই

সন্ধ্যা বিরতির পর নৈশকালীন  বৃষ্টি আবার এলে আমি
চলে যাই। তোমার সংসার জীবন শেষ হলে একবার এসো!

বড়ই গাছটি কিন্তু এখনো আছে। তুমি যদি চাইতে, তবে
আমার শবযাত্রার প্রধান বাহক হতো তোমার এই ছেলে, এবং-

মদের দোকানে আমাদের পরিচয় হতো না আর কোনো দিন।।

শুভ আহমেদ । ঢাকা, বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.