বিশ্বাস জিনিষটাই হলো যত নাটের গুরু
বিশ্বাসের কারনেই হয় বিভেদের শুরু।
সবাই বিশ্বাস করে, মানুষের মঙ্গল চিন্তায়
সব ধর্ম্ম পাঠিয়েছেন এক বিধাতায়।
তবুও কেউ, নিজ ধর্ম্মের বাহিরে না যায়।
অন্য ধর্ম্মের কোন কথাই মানিতে না চায়।
একধর্ম্মের সত্য কাহিনী, অন্যধর্ম্ম হাসিয়া উড়ায়।
মনে হয় যেন করিয়াছে পণ, অন্যকে করিতে হেয়
সব যুক্তির গলাটিপে ধরে, নিজেকে করিছে শ্রেয়।
যিশুখ্রীষ্টের মৃত্যু কাহিনী শুনিতেছে এক দল
থামিয়া থামিয়া নিঃশ্বাস ফেলি, মুছিতেছে আঁখিজল।
আরেক দল হাসিয়া উড়ায়, বিশ্বাস নাহি তায়
অন্যের সত্য, নিজের মতো প্রতিষ্টা করিতে চায়।
একই সত্য মেলিল ডানা দুই দিগন্ত পানে
কোনটা সত্য, কোনটা মিথ্যা, বিধাতাই শুধু জানে।
আমাদের কাজ, শুধু বিশ্বাস, আপন বৃত্তের মাঝে
বৃত্ত থেকে বের হয়ে আসা, শুধু মুক্ত মনেরই সাঝে।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
বিশ্বাসের আপন বৃত্ত - দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ April 15, 2020 |
দেখা হয়েছে : 1744
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.