(জর্জ ফ্লয়েডকে নিবেদিত)
ওগো মানুষ! বলো তুমি মানুষ হবে কবে?
না কি তুমি সারাজনম অমানুষই রবে!
অবলা ওই বনমানুষরা তোমার জ্ঞাতীভাই
তাদের যত লজ্জা আছে তোমার যে তা নাই!
সুস্থ বিবেক সুস্থ মগজ ছিলো তোমার কবে
পাপপূন্য হিসেব কষেই মানুষ হতে হবে!
ঘূঁনপোঁকাতে কাটে যখন তোমার মাথার কোষ
দায়ভার তার কাকে দেবে, কাকে দেবে দোষ?
নিরাপদ নয় বনের পশু, নিরাপদ নয় নারী
মানুষ নামের বড়াই করো, করো আহাজারী।
কুকুর-বিড়াল, হাঁস-মুরগী, গরু-ছাগল ছানা
জন্ম তাদের তাদের মতই সকলেরই তা জানা।
মানব-শিশু জন্ম নিলেই মানুষ সে তো নয়
বিবেকটাকে সজাগ করেই মানুষ হতে হয়।
একটা জনম মানব-জনম সাত জনমের পর
ইতর হয়ে থাকবে কেন সেই সে জনম ভর?
সুস্থ বিবেক গড়ে তোলো, মানুষ হও তুমি
নিরাপদে থাকবে তখন তোমার স্বদেশভূমি!
তা না হলে গাছের ডালে ঝুলিয়ে দাও দেহ
তোমার কাছে নির্যাতিত হবে না আর কেহ।
সিরাজুল ইসলাম। বাংলাদেশ
কালোমানুষের গান - সিরাজুল ইসলাম
By Ashram |
প্রকাশের তারিখ June 10, 2020 |
দেখা হয়েছে : 812
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.