অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

এক মাধবী রাতে - যুথিকা বড়ুয়া

By Ashram | প্রকাশের তারিখ December 10, 2019 | দেখা হয়েছে : 1837
এক মাধবী রাতে - যুথিকা বড়ুয়া

গোধূলীর রিমঝিম শেষে, উঠল চাঁদ মুচকি হেসে, 
ছড়ায়ে রেশমী জোছনার কোমল আলো দূর-দিগন্ত ঘেঁষে। 
উঁকি দেয় সুখতারা, মোর হৃদয় আকাশে।
সাথী ছিল সাথে। আমোদে, আহাল্লাদে, উচ্ছাসিত কলকাকলীতে 
উঠেছিল মেতে রাঙা অনুরাগে, 
এক অভিনব বৈচিত্র্যময় কোমল অনুভূতিতে!
যেন হঠাৎ বসন্তের আগমনে, ধেয়ে এলো ধূসর বাদলা মনে, 
হৃদয়-মন-প্রাণ মাতাল করা যৌবনের বাণ! 
যেন স্রোতস্বীনি প্রেম যমুনার উত্তাল তরঙ্গে ভেসে বেড়ানো-
একযুগল মুক্ত-বিহঙ্গের আবেগপূর্ণ মধুর আলাপন!  
আবেগে সোহাগে, আদরে আবদারে, প্রতিটি নিঃশ্বাস প্রঃশ্বাসের সারাক্ষণ, 
মেলে বিস্মিত নয়ন। 
উঠেছিল জেগে খুশীর আলোড়ন। চলেছিল, চঞ্চল মনের একটানা-
ছন্দবিহীন সুরের মুর্ছণায় গুন্‌ গুন্‌ গুঞ্জরণ। 
ক্ষণে ক্ষণে স্নিগ্ধ বাতাসের মিষ্টি চুম্বনে, 
ওঠে ছিল কেঁপে নাজুক বদন মোর মধুর শিহরণে । 
যেন স্বর্গোদ্যান! 
নানা বর্ণের ছন্দে নিবিড় আনন্দে শুধু ভালোবাসার অবগাহন! 
পূর্ণ চন্দ্রিমার উজ্জ্বল আলোকের রেশমী জোছনা গায়ে মেখে, 
কল্পনায় করি বিচরণ, শূন্য নিবিড় স্বর্গলোকে!
জ্বালায়ে নয়নের জ্যোতি, ছড়ায়ে সবুজ মনের দ্বীপ্তি, 
অবাধ গতীতে এসেছিল নেমে সুখ নদীর ঢল। 
যেন স্বপনে দেখা সুবর্ণ ঝিকিমিকি উজ্জ্বল আলোয় চমকিত 
একটি শীশমহল। 
দিশাহারায় চঞ্চল মনময়ূরী আবেগে বিহ্বল, আঁখীদু’টি তার ছল্‌ ছল্‌।  
ভাগ্য হোক বিরল! 
তবু জানি, এমন মাধবী রাত আর, 
জীবনে আসবে না ফিরে বার বার!
শুধু সাক্ষী থাকুক, আকাশের চন্দ্র-গ্রহ-তারা,
বাগিচার সুরভীত জুঁই-কনক-চাঁপা আর সন্ধ্যা-মালতিরা।
সাজায়ে স্মৃতিবিজড়িত এক অনবদ্য মধুর অভিসার!

যুথিকা বড়ুয়া ।  টরোন্ট; কানাডা
লেখক- গল্পকার, গীতিকার, সুরকার ও সঙ্গিত শিল্পী।
Jbarua1126@gmail.com

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.