হঠাৎ করে পথের পানে
চেয়ে দেখি নতুন টানে,
পথের ধারে দাড়ায়ে তুমি
আছো যেন সঙ্গোপনে।
তোমার খোলা এলো চুলে
পৌষ ফাগুনের খেলা চলে,
তোমার অধর রঙিন হয়ে
ছুটছে যেন হৃদয় তলে।
অধরা এই হৃদয় নিয়ে
ছুটে গেলাম তোমার পানে,
দিলাম বাড়িয়ে হাতটি আমার
ধরলে তুমি হৃদয় টানে।
ফাগুনেরি মাতাল হাওয়া
বাজনা বাজায় তমাল তলে,
তাক-ধিনা-ধিন, ধিন-তাক-ধিন
হৃদয় যেন কিবা বলে।
হৃদয় আজি কিবা হলো
তোমার তরে এলো মেলো,
তোমার জন্য রাতের আলো
লাগছে আমায় বড়ই ভালো।
লাগতো কিবা হৃদয় মাঝে
দেখা করতে যখন সকাল-সাঝে,
তোমার আমার এ প্রেম-প্রীতি
জগতের লোক যতই বলুক মিছে।
তুমি যদি আমার থাকো
কিসে আমার ভয়?
তোমার তরে করতে পারি
সারা বিশ্ব জয়।
তোমায় এনে দিতে পারি
আস্ত মেঘের ভেলা,
তোমার জন্য গড়তে পারি
নীল আকাশের মেলা।
অধরা তোমার হৃদয়টা
আমায় যদি দাও,
তোমার জন্য সব গড়বো
যা কিছু তুমি চাও?
মোঃ মোশফিকুর রহমান । কিশোরগঞ্জ, নীলফামারী
অধরা হৃদয় - মোঃ মোশফিকুর রহমান
By Ashram |
প্রকাশের তারিখ February 7, 2020 |
দেখা হয়েছে : 1269
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.