অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

পরান পাখি - নাদিম সিদ্দিকী

By Ashram | প্রকাশের তারিখ December 29, 2020 | দেখা হয়েছে : 875
পরান পাখি - নাদিম সিদ্দিকী

রানের পাখি একবার সেই কথা কও
আমার শৈশবের কথা কও, কৈশোরের কথা কও
সুচতুর যৌবনের যুদ্ধের কথা কও,-শুনুক মানুষ।

আমি তো পরাজিত নই, পরাধীন নই
তবে কেন শৃঙ্খলিত আজ সবটা সকাল
তবে কেন জন্মাবধি অনাহারে পুড়েছে কপাল
স্রোতের বিরুদ্ধাচারণে কার ভেঙেছে ঘর
কেন বেওয়ারিশ লাশে হয়েছে দাফন হারানো স্বজন?
তুমি একবার সেই কথা কও, সেই কথা কও।

এই মৃত্যুমাখা মাটির বুকে একাল আমি
জন্ম থেকেই তো ছিলাম শাশ্বত শান্তির পক্ষে
                        মাটি ও মানুষের পক্ষে।
তবে কেন আজ যুদ্ধবাজ হলাম, রক্তপিপাসু হলাম।
তুমি একবার সেই কথা কও, সেই কথা কও।

আর না হলে ভূ-ভাগ কাঁপিয়ে বেসামাল
মানুষের পৃথিবী ছেড়ে একদিন মানুষই দেবে উড়াল।

নাদিম সিদ্দিকী
দর্শন বিভাগ, 
নেত্রকোনা সরকারি কলেজ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.