অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মানুষ ও দেবতা - দেওয়ান সেলিম চৌধুরী

By Ashram | প্রকাশের তারিখ January 23, 2020 | দেখা হয়েছে : 1289
মানুষ ও দেবতা - দেওয়ান সেলিম চৌধুরী

মানুষ জানেনা তার সৃষ্টির ইতিহাস
তাইতো অনিশ্চয়তায় থেকে থেকে ফেলিছে দীর্ঘশ্বাস।
মৃত্যুকে কেন্দ্র করি, ভিন্ন ভিন্ন মন্ত্র পড়ি
চারিদিকে ছড়াইছে অন্ধ বিশ্বাস।

অথচ সৃষ্টির শুরু থেকে, মানুষের মত
দেবতারাও মরিছে কত অগণিত। আজো মরে
পৃথিবীর প্রায় ঘরে ঘরে।

দেবতা ঠিকই জানে, জন্ম তার মানুষের প্রয়োজনে
মানুষই বসায় তাকে স্বর্ণ সিংহাসনে।

তাই সমস্ত প্রত্তাপ শেষে, ফিরে যায় কাঙ্গাল বেশে
দেবত্ব থেকে মৃত্তিকায় মিশে
পূর্ণতা থেকে শূন্যতার দেশে।

মানুষের হাতেই আছে, দেবতাদের জন্ম মৃত্যুর ভার
তাই অকাল মৃত্যুতেও দেবতা, থাকে নির্বিকার।

তবে তুমি কেন ভয়ে ভীত, হে দেবতার জন্মদাতা
ভুলেছ কি শক্তি তোমার?
দেবতাও আনমনে তোমাকেই করে নমষ্কার।।

দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.