দেখতে গেলে দেয়না দেখা
মুখ লুকিয়ে থাকে,
জোছনা ঝরা পদ্মপাতায়
নিজের ছবি আঁকে।
খেতে বললে খায়না ভাত
হেঁসেল ঘরে আড়ি,
উপোস থাকার বায়না ধরে
দাদুর-গলা ছাড়ি-।
নাচতে বললে ভাঙা পায়ের
মুদ্রা দেখায় ঠিক,
মাঞ্জা দোলায় হস্ত ঘোরায়-
যখন ডাকে পিক।
পল্লীগীতি গাইতে বললে
খেয়ালে সুর সাধে,
কারো খুশির খবর পেলে
বোবার মতো কাঁদে।
সেই মেয়েটির কর্মকাণ্ডে
পাড়া-পড়শি খ্যাপা,
পাগলপুরে সাকিন তার-
নামটি তার ন্যাপা।
মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ
বৈপরীত্য - মোহাম্মদ ইল্ইয়াছ
By Ashram |
প্রকাশের তারিখ January 12, 2023 |
দেখা হয়েছে : 510
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.