কাঙ্গাল
কবিরা কাঙ্গালও বটে, এতটুকু শ্রোতার কাঙ্গাল।
কবিতা পড়ার জন্য তারা
ডালভাঙ্গা ক্রোশ যেতে পারে
মাইক বা অমাইক কবি সমাবেশে
কিচ্ছু চায়না কবি, সাংসারিক অশান্তি ডিঙিয়ে
দুদণ্ড লেখার জন্য অবসর শুধু
আর মাঝে মাঝে কাউকে শোনানো একটু।
তাও দু চারটে পড়ার পরই
'আজ একটু উঠতে হবে......:
সমাঝদারোঁ কে লিয়ে ইশারাহি কাফী
কবিও গুটিয়ে নেয় পাততাড়ি
ঐ যে বলছিলাম কবিরা কাঙ্গাল ও বটে....
কাঙ্গাল হলেও আকবর বাদশার মতো ঘ
তারা এক রইস কাঙ্গাল
জোনাকি
বহুদিন পর আজ কয়েকটা জোনাকি দেখলাম,
ছোট্ট প্রদীপ নিয়ে এখানে ওখানে
কিছু খুঁজছে
এত বিষ চারদিকে বেঁচে আছে কি করে জোনাকি!
জোনাকির জন্য খুব কষ্ট হয়!
কি খায় কোথায় থাকে কিচ্ছু জানি না
শুধু জানি আর কিছু দিন পর
ছোট্ট বাচ্চারা আমাকে জিজ্ঞেস করবে
জোনাকি মানে কি?
মীরা মুখোপাধ্যায় । শিমুরালী, নদীয়া
মীরা মুখোপাধ্যায়-র দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ January 14, 2020 |
দেখা হয়েছে : 1075
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.