এক যে ছিল হোঁতকা বিড়াল, নামটি তবু 'পুষি',
ডাকলে তাকে 'বাঘের মাসি,' হতো ভীষণ খুশি!
হোঁতকা হলেও কাজ জোটে না, পুষি নিরেট বেকার,
চেষ্টা করেও কোনদিনই পায়না কোনো শিকার!
দিন চলে যায়, মাস চলে যায়, বেকারত্ব বাড়ে,
দেখলে ইঁদুর পুষি শুধুই তাকায় আড়ে আড়ে!
ধরতে গেলেই ফস্কে গিয়ে ইঁদুরগুলো পালায়,
পুষি কাঁদে হাত-পা ছুঁড়ে ভীষণ খিদের জ্বালায়!
প্রতিদিন একই ব্যাপার! মেলে নাকো শিকার!
খিদের চোটে পুষি লাফায় ব্যামো হলো 'বিকার'!
বিকার-ঘোরে প্রলাপ বকে, ইঁদুর স্বপ্ন জুড়ে,
পারে না যে ধরতে তাকে পালিয়ে যায় দূরে!
খবর পেয়ে বোনপো আসে পুষি মাসির বাড়ি,
শিয়াল কবিরাজ এসে দেখতে থাকে নাড়ি!
নাড়ি দেখে শিয়াল বলে-- 'ভীষণ ক্ষুধামান্দ্য!
পুষির সারা শরীরে তাই লিভার পচা গন্ধ!'
এই না শুনে পুষি কাঁদে ভেউ ভেউ করে,
সান্ত্বনার চোটে পুষি গেলোই হঠাৎ মরে!!
রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ভারত
পুষির পরিণতি - গোবিন্দ মোদক
By Ashram |
প্রকাশের তারিখ July 25, 2020 |
দেখা হয়েছে : 884
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.