রাতমোহনায় সুচতুর শব্দেরা খেলে মোজাজা
ত্রাস আরও আগ্রাসী
আগ্রহী স্বরগুলো মুক্ত হয় ফুলডুঙরির পাথরে পাথরে, ক্ষুদিরাম মার্ডি তখনও হাতড়ে হাতড়ে
মন ধরার কল-কব্জা, স্যাঁতসেঁতে ঘরে কুঁকড়ে
বিন্দু হয়ে যাওয়া আলো সব ফুলপাল চলে
পা লাগা পাথর, জীবন কোন, যা পায়নি
রুহু আনে মরণের ছুপছুপে স্মৃতি বৈতালিক
বুকে বুনো গন্ধ মেখে সেঁওতি প্রলয়
আমার প্রলাপ, আমার নির্বাণ
এঁদেলবেড়ের জংলি মাঝরাত
হায়েনার হাসি তোমার পরিণত পাতাখোর
দিক-বিদিক সকাল সন্ধের পরে
এমনি মাঝরাতে
কিম্ভুত কিছু প্রত্ন বিবেককে ঘুম পাড়িয়ে
সেঁজুতি হয়ে এসেছো
বুনো গন্ধ প্রজন্ম জুড়ে
দো-হাতানি জঙ্গলের পর
ফিরে ফিরে স্বর্ণরেখা মনসা ধীবরের জালে
মুখোশ দাও, গাঢ় অলক্তকের মত পাপ নির্বিশেষ
এঁদেলবেড়ে, কার রেণু গায়ে?
অনিকেত মহাপাত্র। কলকাতা
জঙ্গল ও শিলালিপি - অনিকেত মহাপাত্র
By Ashram |
প্রকাশের তারিখ July 20, 2020 |
দেখা হয়েছে : 961
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.