আয়নার প্রতিবিম্বে দেখেছিনু মুক্ত আকাশ
দ্রুতলয়ে ছুটিতেছে খণ্ড খণ্ড সাঁঝ।
কোথা যেন বসিয়াছে সাঁঝের মেলা,
ওখানেই যেতে হবে হাতে নেই বেলা।
অবাক বিস্ময়ে দেখি, আনন্দের খেলা।
কতক্ষণ বসেছিনু কিছু মনে নেই,
কোথায় যেন হারিয়েছিনু হৃদয়েই খেই।
চেতনা ফিরে এলো বৃষ্টির গানে,
একি কথা বলে গেলো মোর কানে কানে।
“আকাশ থেকে এসেছি নেমে, তোমাদেরই টানে”
হঠাৎ চমকে উঠি এই কথা শুনে।
আমরা পারিনা কেন সাঁঝের মত,
একত্রে মিলিত হতে মানুষ যত।
পৃথিবীতে এনেদিতে শর্তহীন মায়া
মানুষ হইনা কেন মানুষের ছায়া?
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া
বৃষ্টির গান – দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ October 24, 2020 |
দেখা হয়েছে : 1393
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.