অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

নববর্ষে তোমায় খুঁজি - সুব্রত চৌধুরী

By Ashram | প্রকাশের তারিখ April 10, 2020 | দেখা হয়েছে : 847
নববর্ষে তোমায় খুঁজি - সুব্রত চৌধুরী

ববর্ষের রঙিন চোখে তোমায় আমি খুঁজি
তোমার ছায়া দেখতে পাই যে চোখটা যখন বুজি।
হুড খোলা ওই রিকশা চড়ে খাচ্ছো হাওয়া বেশ
এলোমেলো ওড়ে তোমার সিল্কি কালো কেশ।

হলুদ লালে সাজো তুমি খোঁপায় চাঁপা ফুলে
আলতা পায়ে ছন্দ তালে ঝুমকো লতা দুলে।
তোমার মনে খুশির নহর বহে ঝর্ণা ধারা
মনময়ূরী হয়ে তুমি হও যে পাগলপারা।

তোমার চোখে খুশির ঝিলিক ফড়িং যেন নাচে
ইন্দ্রধনুর সাতটি রংয়ে ভালোবাসার আঁচে।
নতুন দিনে তোমায় নিয়ে হারিয়ে যাবো দূরে
মনের খুশে মাতবো দু’জন মনোবীণার সুরে।

সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.