কত মলিন মুখের চাপা আবেগী অর্থহীন ভাষা খুঁজে পাবো,
দারিদ্রতা যেখানে রুক্ষ মেজাজে বক্ষ করে বলিয়ান।
নিদারুণ দহনে প্রতিদিন স্বপ্ন ভাঙ্গে অনায়াসে ক্ষুধার্ত চিৎকারে,
মানবতা হল বিলিন আজ আধুনিকতার ছাপে।
কেউ অনাহারে অনাদরে পরে থাকে বুকের স্বপ্ন বুকে চাপা রেখে-
কোন এক নিভৃতে নিরবেই ক্ষুধার অন্ন জোগাতে।
কেউ আশা নিয়ে করে খেলা নিরাশার তীরে-
বালু দিয়ে বাঁধে ঘর সমুদ্র তটে ।
সব হল ফন্দি রাষ্ট্র যন্ত্র ধনিদের সাথে করে সন্ধী
ক্ষুধার্ত মানুষের চাওয়া পাওয়া অদৃশ্য আইনের ফাঁদে-
আটকে দিয়েছে দুর্বল দারিদ্রতার খেতাব দিয়ে অথর্ব করে।
আমি বলি সেই ছন্নছাড়া জীবনে বাঁধন হারা পাখি হয়ে
নিজেকে বিলিয়ে দিও না সভ্যতার আদলে তৈরি নগ্নতার ভীরে।
উজ্জ্বল কুমার দাস । বাগেরহাট
ক্ষুধার্ত মানবতা - উজ্জ্বল কুমার দাস
By Ashram |
প্রকাশের তারিখ January 4, 2020 |
দেখা হয়েছে : 1373
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.