অদৃ্শ্য শিখার উত্তাপে লাখে লাখে পুড়ছে মানুষ
বুকচাপা কান্নাগুলো নিভৃতে প্রকাশিত হয়,
নির্জন রাত্রে একাকি অবস্থানে চোখে আসে বৃষ্টি
নেমে আসে পাশ বালিশ ভেজানো অশ্রুকনা।
দুঃখ-যন্ত্রনা-লাঞ্ছনায় পুড়ে খাক হয়ে যাওয়া বুকে
গুরু গুরু রবে ডাকে মেঘলা আকাশ- আঁধারেতে,
অব্যক্ত ব্যথা থেকে যায় পোড়া মনের অন্দরে।
সর্বক্ষণ তাদের লালিত করে বুকে জমে ভাষাহারা কান্না,
তারা অপেক্ষারত এক নির্জন স্থানের
সে ব্যথা বোঝার মনের মানুষ অতি স্বল্প।
যারা নামরেও বারে বারে মরে, তাদের কান্না
কর্ণগোচর হয়না বিনা শ্রবণে।
তুসের স্তুপের ন্যায় ধিরে ধিরে পুড়ে হয় ছাই।
সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
বেঁচে মরা - সিদ্ধেশ্বর হাটুই
By Ashram |
প্রকাশের তারিখ December 25, 2021 |
দেখা হয়েছে : 990
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.