কাঠির মাঝে আটকে দিয়ে শক্ত চিঁড়ে-মাখা,
পুঁতে দিতাম পোক্ত করে কোমর-সমান জলে;
ঠুকরে খেত চারের খাবার এসে আঁকাবাঁকা,
রুই কাতলা চুনোপুঁটি আর মৃগেল দলে দলে।
ছিপটি ফেলে চুপটি করে ওৎ পেতে সেই বসা,
কাঁটায় গাঁথা আটার গোলা ভাতের দলা কেঁচো;
টোপের লোভে ভীড় করে সে মাছের মরণদশা,
মরবে নাকি! বাঁচতে হলে এ চার খেয়েই বেঁচো।
সাবেক কালের চারকাঠিটি এখনও হয় পোঁতা,
চারের সঙ্গে টোপ থাকে লোভ, হরেক প্রলোভন;
মাছ-শিকারী রাজনীতির ওই বৈতরণীর সোঁতা,
তাই আবহমান মীন-জীবনই কাটায় জনগণ।
মাথুর দাস
কবি ও ছড়াকার
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত
চারকাঠি - মাথুর দাস
By Ashram |
প্রকাশের তারিখ December 7, 2020 |
দেখা হয়েছে : 1094
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.