অটোয়া, শুক্রবার ২১ আগস্ট, ২০২৬

বরিশাল – চিরঞ্জীব সরকার

By Ashram | প্রকাশের তারিখ January 25, 2020 | দেখা হয়েছে : 931
বরিশাল – চিরঞ্জীব সরকার

বরিশাল 
কতো নদী বুকে নিয়ে বয়ে চলো বরিশাল
বাংলাকে নদীমাতা বানিয়েছো চিরকাল।
সবুজ সোনার ধান বুকে ধরো আদরে
ধান নদী মিশে যায় কত রূপ আহারে।
দাঁশবাবু এসেছিল ধানসিঁড়ি তীরেতে
কত সিঁড়ি ভেঙ্গে যায় সময়ের আঘাতে।
হিজল তমাল আর শালিখের দেশেতে
আজো আসে মাছরাঙ্গা ছোট খাল কিনারে।
হক সাহেব এসেছিল চাখারের বাড়ীতে
কৃষকের জয়গান গেয়েছিল সজোরে।
একবার এসো ভাই ইলিশের দেশেতে
ছুটে চলে কতো নদী সাগরের নেশাতে
সময়ের স্রোতে আমি ভেসে গেছি কতকাল
ধান নদী খালে ভরা সবুজের বরিশাল।

অন্ধকার
নদী পারে হেঁটে হেঁটে তীরে এসে বসলাম
মৃদুতালে ঢেউগুলি করে শুধু আনচান।
ছোট ছোট নাওগুলি এঁকে বেঁকে পারি দেয়
গান গেয়ে কোন মাঝি এই সাঁঝে বাড়ি যায়।
সূর্যটা ডুবে যায় ধু ধু ওই আকাশে
নদী মাঝে ছবি রেখে পারি দেয় আঁধারে।
হেনকালে হৃদয়েতে  এলে  তুমি বিড়লে
ডুবে গেছে ভালবাসা গোধুলীর পরশে।
একদিন ভোর হব পূর্বের  আকাশে
ভোরবেলা চেয়ে দেখ আনমনে বিজনে।
উঁকি দেব আলো হয়ে সূর্যের আড়ালে
এরপর রাত হব মিশে যাব আঁধারে।

চিরঞ্জীব সরকার । অটোয়া, কানাডা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.