তুমি জানো না-
একটা শহর মায়ায় ভিজে গেলে তার কতটা দিকভ্রান্তি হয়
তার সবদিকে কেন নদী
কেন ঢেউ হয় নিরবধি
তুমি জানো না-
দুঃসময়ে খবর নিতে এলে হাহাকার বানের তোড়ে ছুটে
নীল খাম ভেসে ভেসে যায়
ছুটির দিনের কাজ ম্লান করে ফিরে যাপনের নির্মল কোলাহলে
তুমি জানো না-
চেনা মুখ
মমতার গভীরতা
মর্মদিনের দৃশ্যপট
বসন্তমেলার কাব্য
মৌবনের কুহক
তুমি জানো-
পিপাসার্ত মুখকে রাত্রির মতো অন্ধকার আর চুপচাপ করে দিতে
তুমি জানো-
সময়ের নিবিড় যোগাযোগে দিশেহারা অনুভব মাড়িয়ে ভাস্কর্য বানাতে...
তামজীদ আহমেদ
বাংলাদেশ
তুমি জানো না - তামজীদ আহমেদ
By Ashram |
প্রকাশের তারিখ August 12, 2023 |
দেখা হয়েছে : 655
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.