আলাপ
অনেক তো লেখা হলো,
আজ আসুন মুখোমুখি বসে
আপনার কথা শুনি
কি করে অতটা দূরে
এতখানি ভালোবাসা দিয়ে শব্দ সাজান!
জানতে ইচ্ছে করে
আ মরি বাংলাভাষা.....
সময় পাবেন না তো, তাও জানি
শুধু দূর থেকে এটুকুই,
এপার বাংলার
ভোরের শিউলিফুল একজন পাঠাচ্ছে
প্রবাসে যে আছে তার কাছে
দোল
আমার জন্য কখনো কোনো বসন্ত পূর্ণিমা
আমার জন্য কখনো কোনো আবার দেখা হবে
আমার জন্য কখনো কোনো আবীর ভরা থালা
কোথাও নেই কখনো নেই। সমস্ত নয় ছয়
আমার জন্য একলাটি মুখ নামিয়ে চলা
আমার জন্য কারো চোখে চোখ না রাখার কথা
লুকিয়ে মোছা অশ্রুজল ,ভোলার চেষ্টা করা
শুধু,আমার জন্য বাংলাভাষা, একটু বরাভয়
মীরা মুখোপাধ্যায় । শিমুরালী, নদীয়া
মীরা মুখোপাধ্যায়-র দু’টো কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ February 3, 2020 |
দেখা হয়েছে : 914
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.