অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

সময় - মাথুর দাস

By Ashram | প্রকাশের তারিখ October 11, 2020 | দেখা হয়েছে : 1151
সময় - মাথুর দাস

ময়  সময়ের মতো  এগিয়েই চলে  বস্তুত,
মনকে যতই  বানাই  টাইম মেশিন;
জানার বাইরে জানতে হাজারো হই প্রস্তুতও,
অজানা তবু যে অজানাই চিরদিন।

গোল বেঁধে যায় চিনতে চেনা জিনিস,
কে না জানে অচেনা সন্দিহান!
ভোল পাল্টালে  বিশ্বাসও হয় ফিনিশ,
কলজেতে তবু বাক্সবন্দী জান।

এলোমেলো দিন এলো আর গেলো কত,
ক্ষত রেখে যায়  যত না-পাওয়ার দিনলিপি;
গুটি কয় সুখ দেখায় যে মুখ অবিরত,
তাই নিয়ে পরিপার্শ্ব, এ জীবনের প্রতিলিপি।

মাথুর দাস
কবি ও ছড়াকার
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.