এই সক্কালে যদি সুয্যিমামা-
আঁধারের কুয়াশা নাশ করতো
পাখিরা উড়ে যেত দিগন্তে
আমি তখন ভোরাই গাইতাম।
এই ভর দুপ্পুরে যদি আকাশে
মেঘপরিরা অঝোরে কাঁদতো
গেন্দাফুল পাঁপড়ি মেলতো
আমি তখন পদাবলি পড়তাম।
এই সন্ধ্যায় যদি গোধূলি উড়তো
ব্রজনারীরা ফেরতো আপন কুলায়
জগডুমুরে বসতো ভোমরা অলি-
আমি তখন রবীন্দ্রনাথ আওড়াতাম।
এই নিশুতিতে যদি উদয় হতো চাঁদ
এবং জোছনা ঝরতো অবিরহ
হাসতো ছোটফেনী নদীর জল
আমি তখন বেহুলা গীতির শরণ হতাম।
আমার এই স্বপ্ন কি পূরণ হবে ?
মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ
আমার স্বপ্ন ও ক্ষণগুলো - মোহাম্মদ ইল্ইয়াছ
By Ashram |
প্রকাশের তারিখ October 6, 2022 |
দেখা হয়েছে : 604
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.