অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সেলিনা শেলির দু'টো কবিতা

By Ashram | প্রকাশের তারিখ April 19, 2020 | দেখা হয়েছে : 1039
সেলিনা শেলির দু'টো কবিতা

 

তুমি আমি
জমিন হতে হতে আমি যমুনা হয়েছি
গাছ ফুল ফল পাখি মাছ সবই হয়েছি।
      আর তুমি,
আকাশ হতে হতে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবই হয়েছ ।  
তুমি হয়েছ তুমি আর আমি হয়েছ আমি। 
যোগের শেষ মিলেছে ঠিক বিয়োগেরটাও মিল
ভাগ পূরণের মারপ্যাচে থাকনা কিছু অমিল।

শুধু একবার 
শুধু একবার তোমার প্রেমে পড়লে
আমি সব ভুলে যাবো।
আমার আমিকে  
সস্তা জীবন এই পথ মাঠ। 
একবার প্রাণে তুমুল প্রেম দাও।
একবার আমাকে জাগাও।
শুধু একবার প্রেমী করে নাও।
এ মিছে প্রেমে হতে চাইনা ছাই।
পূর্ণ করো হৃদয় প্রিয়    
যে প্রেমে তোমাকে পাই।    

সেলিনা শেলি। যুক্তরাজ্য 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.