আমার মাংসল শরীর নিয়ে মাংসপিন্ড দেহ
শিরায় সংমিশ্রিত রক্ত নিয়ে রক্তবহা শরীর
আমার ফুসফুস অক্সিজেন জারিত এক যন্ত্র
কিন্তু,
সত্যি বলতে কি আমি জীবন বিস্মৃত
এক রক্তমাংসের মানুষ
প্রতিবাদের সাহস নেই
রুখে দাড়াবার শক্তি নেই
ঠোঁটে বসিয়েছি শরীর রঙা টেপ
তাই
কথা বলারও সামর্থ্য নেই।
প্রতিবাদ করবো কি জন্যে? কার পক্ষে?
কথা বলবো কার বিরুদ্ধে? কার স্বার্থে?
ভয়ে জড়সড় হয়ে যাই
প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি
মুখে ফুটে না কথা।
ভালো হয়, ভেবে নেই হাতে পরেছি কাঁকন কাঁকনের কংকণে সর্বদা মস্তিষ্কে বাজছে
সানাইয়ের অনুরণন।
পার্থ সারথী চৌধুরী
সিলেট, বাংলাদেশ
ভীরু আমি - পার্থ সারথী চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ November 1, 2020 |
দেখা হয়েছে : 919
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.