অটোয়া, বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

সঞ্জীব সেন এর কবিতা

By Ashram | প্রকাশের তারিখ July 13, 2020 | দেখা হয়েছে : 834
সঞ্জীব সেন এর কবিতা

এসকেপ রুট
সকেপ রুট খুঁজতে এসেছি
কোথাও কি নেই তমাম দুনিয়ায়
পকেটভর্তী প্রেমের সনেটগুচ্ছ
বলোনা শোনাইনি কোনদিনও

আজ বলছ কবিরা ভাষা-কুহক
প্রশ্নটা করার আগে একবার ভাবতে
অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে
হারিকেন শিখায় প্রেমিকার ঘরকে রাখে

তোমার বন্ধ দরজায় তালা
লোহার গেট-টা দোদুল্যমান
পলাশ মাধবীলতার প্রেম সাক্ষী ছিল,তোমারই বাগান

কবিরা ভাষাকুহক আগেই জানতে
প্রশ্নটা করলে তাই বলছি,
অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে
নিজেকে পাল্টাবে না কখনই।

সেই সব বিকেল
লপাই রঙের শাড়িতে আজও যখন আসো
শেষ বিকালে রাঙা আলোয় তুফান কফিকাপে

কবিরা কি আজীবন থেকে যায় সূর্য-পোড়া ছাই

বিনায়কদার কবিতার লাইন ভাবতে ভাবতে
তোমার উঠোন কখন পেড়িয়ে যাই
বিকেলকে সাক্ষী রেখে একটু কৃষ্ণচূড়া ছুঁই
তোমার উঠোন মানেই কৃষ্নচূড়াগাছ
ব্যর্থপ্রেম মানেই কৃষ্ণচূড়া ফুল
ও ফুল, আমায় করো পুড়িয়ে ছারখার
শরীরের আগে মনকে চাই বারবার
ও ফুল, তোমায় দিলাম কুয়াশামথিত সকাল
আমাকে আর একটিবার বিকেলগুলো দিও
যে হাওয়া তোমার উঠোন চেনায়,আত্মায়, বিশ্বাসে
সেই হাওয়ার নাম দিতে কেন যে ভয় হয় ।

সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
কলকাতা। পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.