অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

মরীচিকা

By Ashram | প্রকাশের তারিখ March 2, 2026 | দেখা হয়েছে : 482
মরীচিকা

থের দিশা খুঁজতে খুঁজতে মরীচিকার মায়ায় জড়িয়ে যাই।
ইপ্সিত লক্ষ্যে পৌঁছে যাবার পথের সীমানায় দাঁড়িয়ে
প্রায়শঃই হ্যালুসিনেশন হয়, ঘোর কেটে সহসাই সম্বিৎ ফিরে পাই।
স্বপ্ন-সফলতার বৃথা চেষ্টায় পেয়ে বসে ইদানিং,
কি দর্শনে স্বপ্ন সফল হয়? সোলেমানি খাবনামা খুলে বসি
খুঁজতে খুঁজতে রাতের প্রহর চুম্বন করে প্রভাতের স্নিগ্ধ অধর,
তবু দেখা নাই, বৃথাই সেই স্বপ্নের দেখা পাওয়া।
হস্তরেখা বিচারের পুস্তিকা খুলে তন্ন তন্ন করে খুঁজি
দক্ষিণ হস্তে সেই ভাগ্যরেখাটি, যাতে সাফল্য লেখা,
সেও বোধ করি লুকোচুরি শিখে গেছে ঢের।
চতুর্পার্শের সফল মানুষগুলোর চোখে-মুখে দু’চোখ চালান করে দিয়ে
সাযুজ্জ্য অথবা বৈসাদৃশ্য খুঁজে বেড়াই, কখনো সাদৃশ্য খুঁজে পাই,
তবে সাফল্য কোথায়? সেকি শুধুই কর্মফল অথবা অদৃশ্য কোন সূক্ষ্ণ চিহ্ন,
যা খোলা চোখে মোটেই দৃশ্যমান নয়!
আমি অবশেষে ভাগ্যবিশ্বাসের কাছেই নত হই
তাহলে কোন সক্ষমতাই কি সফলতার মাপকাঠি নয়! 

XXXXX

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.