সেলফি তুলি সেলফি তুলি
যখন যা পাই তা নিয়েই সেলফি তুলি
জড় বা জীব যখন যা পাই তাকে নিয়ে সেলফি তুলি।
মনে এখন ধন্দ জাগে সেলফি তুলি যাকে নিয়ে
সে কি নকল, নাকি কি খাঁটি?
ভবিষ্যতে সেলফি তোলা হবে না তো মাটি!
যত্র তত্র সেলফি তোলার স্রোতের মাঝে পড়ে
অবাক হয়ে তাকিয়ে ভাবি কার সাথে যাই চলে।
চারদিকে সব বহুরূপি সোহাগ ভরে বলে
সেলফি নিয়ে ধন্য মোরা তোমার সাথে চলে।
একসাথে তো খেলাম সবাই মণ্ডা মিঠাই কোর্মা পোলাও
সেলফি যদি না রাখি ভাই, হবে পণ্ডশ্রম, সবই বৃথাই।
সেলফিগুলো কখন যে ভাই হয় বুমেরাং,
এসব ভেবে রাতের বেলা ঘুম যে হারাম
এরপরেও সেলফি তুলি রোজ অবিরাম।
চোখটি যাদের থাকার কথা সকল সময় খোলা
তারাই যে চোখ বুজে থাকে দিয়ে মনে তালা।
কিসের নেশায় চোখটি তারা করে রাখে বন্ধ
যাকে তাকে চোখের পাতায় করে না কোন সন্দ।
সাজায় তারে মহাজ্ঞানী, ডাকে মিষ্ট স্বরে
একটু আধটু সুযোগ পেলে তোয়াজ কোরে ফেরে।
লিখতে এখন বড্ড যে ভয়, কাকে নিয়ে লিখবো
আজকে যাকে দেখছি চোখে, সেকি আসল না ভণ্ড!
এমন খ্যাতনামা কারো সাথে সেলফি তুলে ফেলে
ভয়ে থাকি কখন আবার পুলিশ পিছে ঘোরে।
তাইতো এবার পণ করেছি সেলফি তোলা নট
যে ভাবেই হোক সেলফি তোলা করবো যে বয়কট।
তরুণ শিকদার। বাংলাদেশ
সেলফি তুলি - তরুণ শিকদার
By Ashram |
প্রকাশের তারিখ July 19, 2020 |
দেখা হয়েছে : 1173
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.