তুমি সেরা
ব্যার্থতা সব দূরে ঠেলে
তুমি যাচ্ছ আপন মনে,
শত বাধা জয় করেছো
আপন মনের জোরে।
থামোনি তো পথের মাঝে
চলছো আপন ছন্দে,
ভয় পেয়ে যাওনি সরে
এগিয়েছো বাড়ে বাড়ে।
কাজ দেখে অবহেলা
তোমার মাঝে আসেনি,
হাজারো চাপ মাথায় নিয়ে
তুমি ছিলে শান্ত।
পরিশ্রমেও কখনো ক্লান্তি
তোমার মাঝে দেখিনি,
রাত দিন এক করে
কাজের মাঝেই ছিলে।
কাজের মাঝে ডুবে থাকতে
তুমি ভালোবাসতে,
সেরা তাই সবার থাকে
আছো সবার মাঝে।।
সময় আসবে
খুব বেশি নেই দেরি
যখন পড়বে ধরা,
পাপের ঘড়া পূর্ণ হলেই
তোমার দেবে সাজা। শত অন্যায় অবিচার
করেছো তুমি সমাজে,
তবুও হেসে খেলে বেড়াতে
ভয় ছিল না কোন।
যেদিন পড়বে ধরা
পারবেনা পালাতে,
তিতাপ যন্ত্রনা করবে ভোগ
মৃত্যু পূরীর দেশে।
থাকবে না পাশে
তোমার কাছের মানুষ,
দূর থেকে তোমার জন্য
করবে আহাজারি।
অসহায় হয়ে থাকবে চেয়ে
দাঁড়াবে না কেউ পাশে,
কাকুতি মিনতি করতে করতে
করবে শাস্তি ভোগ।
শুভ জিত দত্ত
বণিক পাড়া, মহেশপুর
ঝিনাইদহ, বাংলাদেশ
শুভ জিত দত্ত-এর কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ July 18, 2020 |
দেখা হয়েছে : 902
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.