এন্ড্রু হিডেন পার্কে,
হাজার পাখির বন্ধু আমি
আজকে আমায় পায় কে!
এরাই ভাল বন্ধু আমার
চায়না কিছু, কোন খাবার
একটু শুধু স্ংগ পেলে
ভালবাসার পাখনা মেলে
আসতে বলে কালকে,
এন্ড্রু হিডেন পার্কে।
চলছে জীবন পাখির মতন
নাইবা থাকুক রঙিন ভুবন,
সাতনরী হার নাইবা থাকুক
দূর সে নদী স্বপ্ন দেখুক,
পাখির মত চলবো আমি
ভাববো নাকো - কার কে?
এন্ড্রু হিডেন পার্কে।।
মামদোহা বেগম । অটোয়া
এন্ড্রু হিডেন পার্ক - মামদোহা বেগম
By Ashram |
প্রকাশের তারিখ October 16, 2019 |
দেখা হয়েছে : 1636
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.