পাঁজরে আগুন জ্বলে
পাঁজরে আগুন জ্বলে, পিপাসিত মন পোড়ে
নেভানো সম্ভব নয়, সে আকাশ্মুখী
পীড়িত প্রশ্নের ভিড় আগুনের পাশে।
এসো প্রশ্ন, এসো, এসো শিক্ষকের মতো
এসো প্রাত্যহিক এসো প্রহারে প্রহারে
আত্মজ্ঞান করো দূর রোজকার মতো
মাথানত করাবেই অবিদ্যার কাছে?
তবু যে পাঁজরে দাউ দাউ।
কেন জ্বলে? কেন জ্বলে? শিরদাঁড়া সোজা?
অবরূদ্ধ মনের বেড়াকে
অজান্তেই জ্বালিয়ে দিয়েছি?
ঋদ্ধতম বাক ফোটে গোলাপের মতো?
আসলে পাঁজরে অগ্নি, যাতে পোড়ে মন
আমি কি সত্যিই তবে আমির মতন?
মৃত্যু বিষয়ক
বাতাস পশ্চিমা। সাথী সে অস্তগামীর
তাকেই আহরণ। জরা ও যন্ত্রণা যেন
কামনা অন্তিম। দেখো হে দেবযানে এক
হাওয়া দেহাতীত। যাবেন শশীলোকে শেষে।
স্বপন শর্মা
নদিয়া, পশ্চিমবঙ্গ
স্বপন শর্মা’র দু’টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ September 15, 2020 |
দেখা হয়েছে : 1097
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.