অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সন্ন্যাস - আশুতোষ ঘোষাল

By Ashram | প্রকাশের তারিখ July 4, 2020 | দেখা হয়েছে : 967
সন্ন্যাস - আশুতোষ ঘোষাল

বিছানা নয়, ঘুম চেয়েছো
ত্যাজ্য আসক্তিতে
ঘুম আসে না, আসে না ঘুম
দাহ্য মশারিতে।
শরীরগুলি আলাদা হয় মধ্যরাতে,
খোঁজ রাখোনি কারণ ছিল―
নরম চাদর;
শূন্য দিয়ে আদর-যত্নে সাজালে ঘর,
মায়ার শহর― নিখুঁত হাতে;
এখন সময় মুষ্টিমেয়,
শরীরগুলি অশরীরে এক হতে চায়
বনবাসী ঘুম শরশয্যায়।
নিশ্ছিদ্র ঘুমের জন্য
সন্ন্যাস চাই,
সন্ন্যাস চাই।

আশুতোষ ঘোষাল। বীরভূম, পশ্চিমবঙ্গ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.