অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

ছায়াঘন মাটির কমলা রং -টিপু সুলতান

By Ashram | প্রকাশের তারিখ August 18, 2019 | দেখা হয়েছে : 1131
ছায়াঘন মাটির কমলা রং -টিপু সুলতান

পৃথিবীর মায়া হাওয়ার সমুদ্র বুকে টেনে
বাঁদুড়ের আঁকাবাঁকা অন্ধকার মুছে
চাঁদল মাঠের ঘুমন্ত জোনাকিপোকার ঝলমল
মাঝরাতে গহীন কুয়াশার নগরে-
আহত পাখির গলা ভাঙা কাঠ বুনটের বেতফল স্বর
নেমে আসে এই ভাদ্র বর্ষায়,
ধানক্ষেত সুঘ্রাণ ছড়ায় ঘরমুখো চারদিকে

কাঁচা স্বপ্ন প্রাসাদ নিবিড় প্রাচীর ভেদে
নীলডানা আকাশের নিচে
ড্যাশকাটা হরিণের সুন্দরবন,
তার অসীম ভেতরে
কেবল হারিয়ে যাবার নিমগ্ন জঙ্গল;
তারপাশে সোজা হেমন্ত ম্লান হেসে গেছে
গোলপাতা ছাউনি পৃথিবীর ছোট ছোট ঘর-
দীর্ঘল নদী, একবেলা দুপুর,
নরনারী হাজারবছর-
খিলখিলে চিতল রঙের টোলমাখা ভোর
সমস্ত দিন ফুরানো শেষে
যেইদিন পৃথিবীর পাণ্ডুলিপি জোড়
মগ্নমালা নাশপাতি গন্ধ আয়োজন
ক্লান্ত প্রাণে,পৃথিবীর পরে চুম্বন শিয়রে
একরাশ পাতার পেছনে
ছায়াঘন মাটির কমলা রং
যেখানে হৃদয় নড়ে সবুজে নিটোল সংসার
সব যেন পাঁজর আঁকা জানলার ভেতর;

টিপু সুলতান
১৮ আগস্ট ২০১৯ ইং | ঢাকা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.