আবার যদি কখনো দেখা হয়
শেষ কথাটাই সবার আগে বলো,
আবার যদি চোখে চোখ রাখি
সব অভিমান ভেঙ্গে আঙ্গুলে আঙ্গুল রেখে একটু না হয় সাথে চলো।
আবার যদি দেখা হয়
একটু না হয় সব লজ্জা দূরে ঠেলে দিও,
আবার যদি দেখা হয়
চোখ বন্ধ করে স্পর্শহীন টানে একটু না হয় কাছে টেনে নিও।
আবার যদি দেখা হয়
একটু না হয় ভালোবাসতে দিও
এই শোনো, আর যদি দেখা নাই হয়
সব অভিমান অভিযোগ ভুলে একটা পত্র দিও।
জে জে জাহিদ হাসান
সমেশপুর, বেলকুচি, সিরাজগঞ্জ
আবার যদি দেখা হয় - জে জে জাহিদ হাসান
By Ashram |
প্রকাশের তারিখ August 4, 2020 |
দেখা হয়েছে : 925
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.