অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

রক্তাক্ত আগস্টের কবিতা – আবু আফজাল সালেহ

By Ashram | প্রকাশের তারিখ August 14, 2020 | দেখা হয়েছে : 1376
রক্তাক্ত আগস্টের কবিতা – আবু আফজাল সালেহ

রক্তাক্ত ৩২-ধানমন্ডি
নেরো আগস্ট, পঁচাত্তর
তরতাজা রক্তবন্যায় কান্না
ভাসে কামালের
ফজিলাতুননেছার
ফুটফুটে রাসেলের...
আর্তচিৎকার, 'পানি-পানি,পানি পা...'
দেয়নি শুয়োরেরা
সিঁড়িতে মেঝেতে ক্ষতবিক্ষত লাশের সারি
এলোপাথাড়ি, শত্রুর রক্তচক্ষু

রক্ত, ছোপছোপ
কান্না, আহাজারি
ধানমন্ডির বত্রিশে
সৃষ্ট-রক্তগঙ্গায় ভাসে বিবেক
সিংহাসনের, শ্রেষ্ঠসন্তানের বুলেটবিদ্ধ লাশ

এটাও দেখতে হল
আর পারি না
মুখে কথা আসে না কিছুতেই

ইতিহাস ক্ষমা করবে না
পঁচাত্তর সাল, পনেরো আগস্ট
রক্তমাখা দিন
রক্তগঙ্গা ভাসে ঢাকা
ধানমন্ডিতে, বত্রিশ নম্বর বাড়িতে
প্রবাহমান তাজা শোণিত,
তাতে ভাসে নিথরদেহগুলো
এ ইতিহাস তো আমাদের জানা।

নিথর দেহগুলো জাতির শ্রেষ্ট সন্তান মুজিব
ফজিলাতুন নেছার
কামালের
জামালের
ছোট্টশিশু রাসেলের...
আরও কতজনের
এ ইতিহাসও জানা আমাদের।

কিন্তু ইতিহাস কী ক্ষমা করবে?
এ হিসাব জানা নেই আমাদের! 

-আবু আফজাল সালেহ 

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, চুয়াডাঙ্গা

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.