অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

অসার মুক্তি

By Ashram | প্রকাশের তারিখ March 12, 2026 | দেখা হয়েছে : 407
অসার মুক্তি

প্রাণের পাঁজর ভেঙ্গে আঁকা যে দেশ, যে জাতি, যে মুক্তি, সে মুক্তি পোষে আজ 
সমাজের রন্ধ্রের আবিল চেতনা
আর মানুষ মানুষে অযাচিত ঘৃণা
জাতির বিবেকের পরাজয়, 
রক্ত দিয়ে তৈরি মাটি আজ 
শিয়াল তৃণলয়।

সে মুক্তির গর্ব আজ
জাতির সৃষ্টির ইতিহাসের পাঠাবলিতে
রাজাকার আলবদরদের আত্মতুষ্টিতে
জাতির জনক আর জাতির জন্মের জলাঞ্জলিতে।

সে মুক্তি আজ নিঠুর ফাঁদে
বাংলার সাংস্কৃতি, ধর্ম নিরপেক্ষতা আর সাম‍্যের নাভিশ্বাসে
ধর্মান্ধদের পৈচাশিক সাম্প্রদায়িক পরিহাসে
সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে উন্মাদ অগ্নিউল্লাসে।

সে মুক্তি আজ অভুক্ত, উপবাসী
কর্ম সংস্থানের সংকট আর হাজারো কল কারখানা রয়েছে তালা ঝুলে
কে বা সুধায় তাতে, অনাহারী জনতা খায় ধর্ম গিলে
শ্রমিক মজুর গরীব দুঃখী অসহায়ের পেটের দুমুঠো ভাতের শূন‍্য থলি
ক্ষমতাদর্পীদের অন্তগর্ভে হাজার হাজার কোটি টাকার পুটলি।

সে মুক্তি আজ কাঁদে 
অসংখ্য বুদ্ধিজীবীর আত্মার ক্রন্দনে
তিরিশ লক্ষ প্রাণের মৃত্যুর সোপানে
নিখুঁত ছন্দে আঁকা সাইদ, মুগ্ধ আরও কত নিরাপরাধ প্রাণে।

সে মুক্তির গর্ভে আজ
বীরাঙ্গনা নারীর সম্ভ্রমের ব‍্যথা 
মায়ের সন্তান হারানো অশান্ত বুকের রিক্ততা।

সে মুক্তি আজ অযাচিত একটি শব্দ শ্রুতি 
মানচিত্রে আঁকা এক টুকরো ভূখণ্ডের অসার স্বাধীন সীমানা পরিধি।

XXXXX

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.