লাল গোলাপের পাঁপড়ী ছুঁয়ে নতুনের হাওয়ায় ছন্দ মাতায়,
আকাশে ফোয়ারা তোলে নানা রঙ ঝলক রূপের ঝাড়বাতি।
হীম শীতল মাটির গেলাফে নতুনের পদচারণা কাব্যধ্বণি,
মুখহিব চেয়ে থাকে মুখোমুখি তারায় তারায় ছায়াপুরুষ।
নদীতট সমুদ্রফেনা ঝিলমিলি জ্বলে কোলাহল সুরঝংকার,
সবুজের বাকল খসে ঘুমশিশিরের এক মায়াবি খোয়াব তার।
সবুজ পাতার ফুল কলিরা মিষ্টি ঠোটের পরশ আদর মাখায়,
শিউলী ঝরে মনের সুখে ছড়ায় হাজার সুবাস মৌমিতায়।
ফুলে ফুলে কাঁপে শহর নগর লাখো দরবারি কত দরবার,
চন্দ্রকুসুম মায়াবি বাসর বিছায় রাতের ঝিঁঝিসুর মমতায়।
অমর গতিপথে নিঝর ঝরে নিরবে ছুটে ছুটে দিশেহারা,
ভোরের মিতালী আলো ছড়ায় বিশ্ব ভূবন প্রেমে মাতোয়ারা।
নতুন পথে নতুন বাঁকে বাঁক নেয় ষড় ঋতুরাজ বৈচিত্র্যময়,
বর্ষবরণ দোলায় কোমল দোলে বাতাসে বাজে শুকতারা।
ডা. শওকত আলম
গল্লামারী, খুলনা
বাংলাদেশ।
চন্দ্রকুসুম কাব্যধ্বনি - ডা. শওকত আলম
By Ashram |
প্রকাশের তারিখ December 31, 2020 |
দেখা হয়েছে : 920
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.