শীতের শেষে অপেক্ষায় থাকি
কখন পলাশের কুড়ি দেখা দেবে,
পাপড়ি মেলে ফুটবে বসন্ত পঞ্চমীর প্রভাতে।
হলুদ পলাশ দেখব তোমার কবরীর মাঝে।
গাইবে তুমি বসন্ত বাহার রাগে
বসন্ত এসেছে বৃন্দাবনে ----
সুরের লহরী ভাসবে বাতাসে,
তাইতো আমি অপেক্ষায় থাকি।
অপেক্ষায় থাকি বসন্তের শেষে----
পারুল বনে উড়বে তোমার আঁচল,
গাইবে তুমি --- সাত ভাই চম্পা জাগো রে জাগো,
একি পারুল বন-----
আমি তোমার আমি সকাল সাঁঝে।
অপেক্ষায় থাকি গ্রীষ্মের শেষে ----
জুঁই -বকুলের কঙ্কন দেখব তোমার হাতে,
সাজবে তুমি ফুলের সাজে,
বরিশনের সাথে সুবাস ছড়াবে তুমি,
মেঘমল্লার রাগে গাইবে গান--
তোমার সুরে ছড়িয়ে যাবে
অভিসারের গন্ধ - বিরহের আকুতি।
অপেক্ষায় থাকি আরো আরো কত কি ---।
ডাঃ সুভাষচন্দ্র সরকার
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ
অপেক্ষায় থাকি - ডাঃ সুভাষ চন্দ্র সরকার
By Ashram |
প্রকাশের তারিখ December 19, 2023 |
দেখা হয়েছে : 604
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.