আগের দিনগুলো ছিল
বড় আলোকিত দীপ্ত ঝলমলে,
মনটা নেচে উঠতো উত্তাল হিল্লোলে।
কোথাও ছিল না কোনো কপটতা,
অভাব ছিল না মানুষের ঐক্যতা উদারতা।
বৈশাখ নিয়ে আসতো নববর্ষ
জ্যৈষ্ঠের মধুমাস মনকে দিতো নাড়া,
আষাঢ়ের বারিধারায় মেতে উঠতো বসুন্ধরা।
এখন আর নেই সেই হেমন্তের সাদা কাশবন
বসন্তের কোকিল আর শিমুল
কেমন জানি হয়েছে মলিন।
এখন মানুষ গুলোর ভিতর
গড়ে উঠেছে হীনতা অনুদারতা
কারো ভিতর নেই ধৈর্য সহিষ্ণুতা।
মনে হয় আবারও ফিরিয়ে দাও অরণ্য
আবারও মানুষ বাঁচবে
যেখানে জীবন হবে ভীতিশূন্য।
সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ।
ফিরিয়ে দাও অরণ্য - সিদ্দিকা ফেরদৌস তরু
By Ashram |
প্রকাশের তারিখ August 9, 2020 |
দেখা হয়েছে : 1094
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.