অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

মনের কথা - টুম্পা দে দাস

By Ashram | প্রকাশের তারিখ June 29, 2023 | দেখা হয়েছে : 714
মনের কথা  -  টুম্পা দে দাস

তো কথাই না বলতে মন চায়
      তবুও হয়নি তোমায় বলা,
মনের কথা মনেতে রেখেই 
      এ প্রাণের নীরবে পথ চলা।

অভিমানে ভাবি চলে যাই 
     তোমার পরিধি থেকে দূরে,
ভুলে থাকার ব্যর্থ প্রচেষ্টায়
      মেতে থাকি বিরহের সুরে।

সব জেনে বুঝেও অবুঝ সেজে
       রেখেছো কেন আমায় একা ?
চিনেও কি মুখ ফেরাবে যদি 
       কোথাও কখনও হয় গো দেখা।

টুম্পা দে দাস 
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.