জড়োসড়ো হয়ে রাস্তার ধারে
ঘুমায় শীতের রাতে,
নিস্তার নাই পেটের দায়ে
জাগা চাই প্রাতে।
কখন শীত আর কখন গ্রীষ্ম
দিন গেলেই হলো
রাত্রি যখন দুই চোখেতে
রাজ্যের ঘুম এলো।
পাশ কাটিয়ে চলছে সবাই
চোখ-হৃদয় বন্ধ
থাক না নিজের অঢেল তবু
বিবেকটা যে অন্ধ।
আলিশানে ঘুমায় যারা
ঘুম নেই তবু চোখে
বিত্তের প্রলেপে শীত ঢেকে
ভোগে নানান অসুখে।
সৃষ্টির সেরা মানুষে-মানুষে
চলছে এত তফাত
নিন্ম-বিত্তের অবসানে চাই
না হোক অভিসম্পাত।
নিজের সম্বল যতটুকু হোক
তাতেই দাঁড়াই পাশে,
ধনী-গরীব সমতায় যেন
মানবতার হাসি হাসে।
রহিমা আক্তার রীমা । ঢাকা, বাংলাদেশ
মানবতার হাসি - রহিমা আক্তার রীমা
By Ashram |
প্রকাশের তারিখ January 21, 2020 |
দেখা হয়েছে : 1275
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.