অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

দুঃখকে ভালোবাসি - জয়দেব বেরা (রামধনু)

By Ashram | প্রকাশের তারিখ April 17, 2024 | দেখা হয়েছে : 682
দুঃখকে ভালোবাসি - জয়দেব বেরা (রামধনু)

মি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় জীবনের অর্থ শিখিয়েছে;
প্রেমের অনুভূতি প্রথম অনুভব করেছি
দুঃখের সাগরের তীরে বসে।

আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় চিনিয়েছে -
রামধনুর সাতটি রঙের মতো
মানুষের রঙ গুলোকে।

আমি দুঃখকে ভালোবাসি
দুঃখ আমায় উপলব্ধি করিয়েছে
ঘাম বিক্রির পরিশ্রমের-
একমুঠো ভাতের মূল্য।

দুঃখই আমার কাছে 
জীবনের এক গ্রন্থাগার;
যেখানে পাই বাস্তবতার জ্ঞান
তাই, আমি দুঃখকে ভালোবাসি।

জয়দেব বেরা (রামধনু)
পূর্ব মেদিনীপুর,  ভারতবর্ষ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.