অটোয়া, রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সাক্ষী - মুতাকাব্বির মাসুদ

By Ashram | প্রকাশের তারিখ September 29, 2024 | দেখা হয়েছে : 389
সাক্ষী - মুতাকাব্বির মাসুদ

স্নিগ্ধ কুসুম উচ্ছ্বাস-উদ্বেল
গোলাবি গোধূলির
কাজল চোখের
সবুজ ঘাসের প্রণয় কাতর
পরিশ্রুতির বারান্দায়
শুধুই দু'জন ছিলাম - মনে পড়ে?
তোমার আনত চোখের ঝরনা
আর অস্ফুট ঠোঁট উচ্চারিলো
'ভালোবাসি' !  
মনে রেখো
সোঁদেলা মাটির গন্ধ
পাহাড়ি ছড়ার ভাসান পানির ঢেউ
খোপায় গুঁজেছিলাম সেঁওতি
ধূসর বিকেল
ক্লান্ত পাখি
সাক্ষী ছিল সেদিন।

মুতাকাব্বির মাসুদ
৩০-০৯-২০২৪
বাংলাদেশ

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.