হারিয়ে গেল ছোট্টবেলার
হৈ-চৈ করা দিনগুলো।
হারিয়ে গেলো খেলার মাঠে
বিকেলবেলার ফুলগুলো।
হারিয়ে গেলো কানামাছি
আরও কতশত খেলা।
হারিয়ে গেলো পাড়াগাঁয়ের
দুষ্টুমিষ্টি সেই ছেলেবেলা।
হারিয়ে গেলো সকালবেলার
ঘুমভাঙা সেই মক্তব।
হারিয়ে গেলো আনন্দ আর
স্মৃতিমধুর শৈশব।
হারিয়ে গেলো নীলকাশে
ঘুড়ি উড়ার দিনগুলো।
হারিয়ে গেলো সন্ধ্যে নামল
পড়তে বসার সেই সুরগুলো।
হারিয়ে গেলো মায়ের শাসন
দুষ্টুমিতে ভরা দিনগুলো।
হারিয়ে গেলো জীবনের সেই
ছোট-খাটো সব ভুলগুলো।
সোনিয়া আক্তার । দাগনভূঞা, ফেনী
হারিয়ে গেলো - সোনিয়া আক্তার
By Ashram |
প্রকাশের তারিখ April 10, 2020 |
দেখা হয়েছে : 1067
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.