পাখির ডানা
থাকতো যদি দুটি ডানা
মেলে দিতাম পাখা,
আকাশ জুড়ে রঙের ছটা
ইচ্ছে মতো মাখা।
বন্ধু হতো পাখি যতো
তাদের সাথে খেলা,
সবাই মিলে মেতে ওঠা
বসতো কতো মেলা।
খেয়াল খুশি উজাড় করে
একটু খানি উড়তাম,
মায়ের বকুনি শোনার আগে
সকাল সন্ধ্যা পড়তাম।
এটাই আমার স্বপ্ন ছিলো
সেদিন ঘুমের মাঝে,
নানা গল্পে উঁকি দিয়ে
আমার স্বপ্ন সাজে।।
চিরচেনা পথের পানে
তোমার আশা যাওয়ার
পথটা চেয়ে থাকি
অবাক হয়ে ভাবি কখন
যাবে এ পথ দিয়ে
প্রতিদিন ঠিক ঘড়ি ধরে
নিজেকে আড়াল করে
শুধু দেখবে বলে খানিকটা
সময় গুণতে থাকা
তোমার ওই অবাক করা
মন জুড়ানো হাসি
লাম্বা চুলে বাতাসের সাথে
অবিরাম খেলতে থাকে
তাই হয়তো কোন মতে
মন বসে না কাজে।।
শুভ জিত দত্ত
বাংলাদেশ
শুভ জিত দত্ত এর দু'টি কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ May 2, 2021 |
দেখা হয়েছে : 1118
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.