বাইশে শ্রাবণ
শ্রাবণ নামলেই খোয়াই নদীর তীর ঘেঁষে
বিষাদময় সুরে ভেসে যায় একটা মেঘ।
আর একটা মেঘ ঝরঝর ঝর্ণার মতো ঝরে
প্লাবিত করে শান্তিনিকেতনের আশ্রম ভূমি
তুমি কার সাথ যাবে বলো বাইশে শ্রাবণ?
ওইযে মেঘের ঘনঘটা, নেই কোন আস্ফালন
সারাদিন অবিশ্রান্ত ধারা বিসর্জিত মায়ের
চোখের জলের মতো পরিব্যপ্ত করে দিগ্বিদিক
কিসের শোকে, কিসের মোহে?
শুধুমাত্র একটাই দিন, একটাই তারিখ
একটাই ঋদ্ধ সময় বাইশে শ্রাবণ।
পাঠশালা
বৃষ্টি বিঘ্নিত কাদামাটি ভরা মাঠের ওপর
অতুল বুড়োর অ-আ-ক-খ, নামতা পড়ানোর পাঠশালা
জীবনের প্রথম মন্ত্র উচ্চারণের মতো ধ্বনির স্বরক্ষেপ
আঁকাবাঁকা লিখন আর ডাক পড়বার শুরু।
দুরুদুরু ভীত বুকে শনিবারের পুরানো পাঠ
কখনযে কোন বড়োলাট হয়ে, হয়েগেছি স্কুলের বড়ো মাস্টার!
আমার স্মৃতিতে এখনো সেই গুরুগম্ভীর হাঁক
তাড়িত হয়ে ঘুরে বেড়ায় বিদ্যালয়ের চারপাশ জুড়ে
উড়ে আসে মগজের অলিতে গলিতে বর্ণপরিচয়, ধারাপাত।
এখন শুধুই আমার মগজ আর মননে
বর্ণপরিচয় আর ধারাপাতের সংমিশ্রণ।
প্রবীর রঞ্জন মণ্ডল
দঃ24পরগনা, পশ্চিমবঙ্গ
ভারত।
প্রবীর রঞ্জন মণ্ডল-এর কবিতা
By Ashram |
প্রকাশের তারিখ July 18, 2020 |
দেখা হয়েছে : 1026
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.