কার জন্ম আগে হলো, কার জন্ম পরে
কেইবা রাখিলো ধরে এই ধরণীরে, এত সুন্দর করে?
সৃষ্টির পর থেকে পৃথিবীর শত প্রান্তে
দেবতাদের জন্ম হলো, দেবতারই অজান্তে
কত দেবতা পেয়েছিল ঠাই, মানুষের কল্যাণে
কত দেবতা হলো নিরুদ্দেশ, নূতনের প্রয়োজনে।
দাপটের সাথে সময় কাটায়ে
চলে যেতে হলো দূরে
যেতে হলো মানুষেরই প্রয়োজনে
কা’বা গৃহখানি ছেড়ে।
সব দেবতার শক্তি কাড়িয়া
চরণে ঢালিলো যার
তিনিই বিশ্বের একক বিধাতা
সীমাহীন দূর্বার।
কোনো, একক বিধাতা করেনি লড়াই
অন্য বিধাতার সনে
মানুষ লড়েছে বিধাতার হয়ে
মানুষেরই প্রয়োজনে।
মহা আয়োজনে মানুষের বিচার
তুমি করিবে যেদিন
ভুলিয়া যেওনা মানুষের কাছে
তোমারও রয়েছে ঋণ।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
দেবতার অজান্তে - দেওয়ান সেলিম চৌধুরী
By Ashram |
প্রকাশের তারিখ December 18, 2022 |
দেখা হয়েছে : 1104
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.