অটোয়া, বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

ভালোবাসার পূজা - শ্রী রাজীব দত্ত

By Ashram | প্রকাশের তারিখ April 2, 2022 | দেখা হয়েছে : 851
ভালোবাসার পূজা - শ্রী রাজীব দত্ত

হুদিন পর আজ আবার দেখা...
মাঝে কেটে গেছে ষোলো সতেরোটা বছর,
যদিও এক পলকে একটু দেখা।
তাতে কি?
ওই এক ঝলকেই দুচোখ ভরে,
দেখেছি তাকে।
মনে মনে, আর গুঞ্জনে,
একতরফা ভালোবাসার কথা,
আবার জানিয়েছি তোমাকে।
সে কথা তুমি শুনতে পাওনি,
যদিও একটা সময়!
সেই কথাগুলো তুমি শুনতেও চাও নি।
তাই কোনদিনই আর বলা হয়নি।
যে, তোমাকে ভালোবাসি।
শুধু স্মৃতির ক্যানভাসে ভিড় করে এসেছিল,
পুরোনো স্মৃতি আর পুরোনো ভালোবাসা।
সেই এক দৃষ্টি, ঠোঁটের কোণে লাজুক হাসি।
তবুও আজও সাহস হয়নি,
তোমাকে ডেকে বলি আজও ভালোবাসি।
তফাৎ শুধু এখানেই...
আজ তোমার সাথে সাথে,
তোমার শাঁখা, পলা, আর সিঁদুরের দেখা।
আর অন্য প্রান্তে আজও আমি একা।
মন খারাপ শেষেও বহুরূপীর সাজে সাজা,
এত ভালোবেসেও...
পাওয়া হয়নি ভালোবাসার পূজা।

শ্রী রাজীব দত্ত। পশ্চিমবঙ্গ 

Share:

আরও পড়তে পারেন

Comments

John Doe: Great article!

Jane Smith: Loved this story.