আসা-যাওয়ার পরে যারা
নিত্য করে বাঁধা
মানুষরুপে বানর তারা
পশু কিবা গাঁদা।
কোথাও জ্যাম কোথাও নাই
বুঝি নাকো রীতি
হেঁটে হেঁটেই পথ চলছি
মনে কীযে ভীতি!
নেইতো গাড়ি নেইতো টাকা
সুখে থাকা শেষ
চামচামি আর চাপাবাজে
ভরে গেছে দেশ!
সত্যটাকে করছে আড়াল
মিথ্যে বলে জোরে-
একটা পাখি মেলছে পাখা
রাঙা কোনো ভোরে।
খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ
চামচামি আর চাপাবাজ - খোরশেদ আলম
By Ashram |
প্রকাশের তারিখ April 17, 2023 |
দেখা হয়েছে : 1107
আরও পড়তে পারেন
Comments
John Doe: Great article!
Jane Smith: Loved this story.